ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদে নারীদের জন্য জিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 8:13 PM

মসজিদে নারীদের জন্য জিম

মসজিদে নারীদের জন্য জিম

ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি মসজিদ পার্শ্ববর্তী বস্তিতে বসবাসরত নারীদের জন্য ওয়েলনেস সেন্টার ও জিম খুলেছে। দেশটিতে এই প্রথম কোনও মসজিদে বিশেষজ্ঞ ট্রেইনারসহ জিম চালু হলো। বস্তি এলাকায় বসবাসরত নারীদের অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়া কমাতে এই জিম এবং ওয়েলনেস সেন্টার খোলা হয়েছে।

নারীদের শারীরিক কসরত করাতে একজন পেশাদার নারী ট্রেইনার নিয়োগ দেয়া হয়েছে। তিনি দিনে দুইবার নারীদের ব্যায়াম করাবেন। শুধু ট্রেইনারই নয় স্বাস্থ্য পরামর্শক এবং একজন ডাক্তারও রয়েছে জিমটিতে।

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের রাজেন্দ্রনগরের ওয়াদি-ই-মাহমুদ এলাকার মসজিদ-ই-মুস্তাফা এই জিম চালু করা হয়েছে। এই ওয়েলনেস সেন্টার ও জিম চালু করতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সিড অর্থায়ন করেছে। মসজিদ কমিটির সঙ্গে মিলে স্থানীয় পর্যায়ে এই প্রকল্পটি দেখভাল করছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন (এইচএইচএফ) নামে শহরের একটি এনজিও।

ওল্ড সিটির বস্তিগুলোতে একটি জরিপ চালানোর পর দেখা যায়, ৫২ শতাশ নারী কার্ডিওমেটাবলিক সিন্ড্রোমের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এরপরই এই জিম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এই গবেষণার অংশ হিসেবে ২৫-৫৫ বছর বয়সী নারীদের ওপর জরিপ চালানো হয়। এসব নারীর মধ্যে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যা পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status