ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
থাই সুন্দরীর আল-আকসায় প্রবেশে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:54 PM

থাই সুন্দরীর আল-আকসায় প্রবেশে তোলপাড়

থাই সুন্দরীর আল-আকসায় প্রবেশে তোলপাড়

ঢাকা: বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর বসতে যাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। আগামী ১২ ডিসেম্বর দেশটির এইলাত শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা।

এবারের আসরে থাইল্যান্ড থেকে অংশ নিচ্ছেন এনচলি স্কট কেম্মিস। কিন্তু ইসরাইল সফরে এসে তিনি মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় ঘুরতে যান।

গত রোববার ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাদের কঠোর পাহারায় আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেন থাই সুন্দরী এনচলি স্কট কেম্মিস।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেখানে ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলের এ সুন্দরী প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।

এ ঘটনায় ক্ষুদ্ধ ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'শেম অন হার, #ফ্রি প্যালেসটাইন'।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status