ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অভয়নগরে পরীক্ষার্থীদের টিকাদান সম্পন্ন
২৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে টিকা নিয়েছে ১৮৯০ জন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর ব্যুরো প্রধান
প্রকাশ: Thursday, 25 November, 2021, 7:04 PM

২৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে টিকা নিয়েছে ১৮৯০ জন

২৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে টিকা নিয়েছে ১৮৯০ জন

যশোরের অভয়নগরে ২০২১ সালের এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীদের কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, উৎসব মুখর পরিবেশে এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীরা কভিড-১৯ টিকা নিয়েছে। দুই দিনে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৯০ জন তাদের প্রথম ডোজ টিকা সম্পন্ন করেছে। এর মধ্যে ৯৩৬ জন ছাত্র এবং ৯৫৪ জন ছাত্রী।

টিকা নেওয়ার পর কোন শিক্ষার্থী অসুস্থ হয়েছে এমন খবর পাওয়া যায়নি। বাকি ৫৫৬ জন শিক্ষার্থীর মধ্যে অনেকে টিকা নিয়ে ফেলেছে, অনেকে আবার শারীরিক অসুস্থতার কারণে টিকা নিতে আসতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status