|
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় একজন আটক
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
|
![]() সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় একজন আটক পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্নান জানান, রায় বাঘিনী খালে পাসবিহীন কয়েকজন জেলে বিষ দিয়ে শিকারের গোপন সংবাদ জানতে পেরে শরণখোলা স্টেশন ও ভোলা ক্যাম্পের বনরক্ষীরা অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। এসময় বিষ পার্টির অন্য সদস্যরা দৌড়ে গহীন বনে পালিয়ে যায়। এসও আব্দুল মান্নান জানান, বাবুলের বিরুদ্ধে এর আগে বিষ দিয়ে মাছ ও হরিণ শিকারের দুটি মামলা রয়েছে। একমাস আগে জেল থেকে মুক্তি পেয়ে আবার পুরনো পেশায় ফিরেছে সে। তার বিরুদ্ধে বন আইনে মামাল দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
