|
৫৭ যুবক লিবিয়ায় বন্দী
মাদারীপুর প্রতিনিধি
|
|
৫৭ যুবক লিবিয়ায় বন্দী জেলখানায় তাদের তিন বেলা খাবারের জায়গায় কোনো দিন এক বেলাও খাবার দেওয়া হয় না। পরিবারের সদস্যরা বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। লিবিয়ার জেলে বন্দী মাদারীপুর নয়াচর এলাকার আবদুল আজিম মাতুব্বরের বাবা মোসলে উদ্দীন মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কথা হইছে কয়েকদিন আগে। ছেলে বলে আব্বা খিদার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে পইড়া যাই। টাকা দিছি দালালরে তাও ছাড়ে না। চাই না কামাই, তবুও আমার সন্তান আমার বুকে ফিইরা আসুক। ছয় মাস আগে দালালের মাধ্যমে ছেলেরে লিবিয়া পাঠাইছি। পর পর তিনবার প্রতারণা করেছে, আমার সাড়ে ১৫ লাখ টাকা চইলা গেছে। দুইবার ছাড়াইছি এই বার জাহারা জেলে আছে। কোনো ভাবেই ছাড়াইতে পারতাছি না। ১ বেলা খাওন দেয় আর হাফ লিটার পানি দেয়, তাও একটা রুটি। টাকা দেই তাও ছাড়তাছে না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, এসব ছেলে বাহির থেকে রেমিট্যান্স পাঠাইলে দেশেরই উন্নতি হইত। যেভাবেই গেছে এখন তাদের জীবন বাঁচান। ’ লিবিয়ায় বন্দী আরেক যুবকের ভাই সেলিম শেখ বলেন, ‘সাড়ে চার লাখ টাকা দিয়া ভাইরে পাঠাইছি। ওইখানে যাইয়া জেলে রাখছে। ছাইড়া দিব কইয়া এখনো ছাড়ে নাই, খাওন লওন দেয় না। আমি আমার ভাইরে ফেরত চাই।’ উল্লেখ্য, লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্র পথে ট্রলারযোগে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী গ্রামের সাব্বির খান (২০) ও বড়াইলবাড়ী গ্রামের সাকিব তালুকদার (২১) শনিবার মারা যান। তাদের মারা যাওয়ার খবর বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
