|
নতুন বছরে আসছে শুভশ্রীর ‘ধর্মযুদ্ধ’
বিনোদন ডেস্ক
|
![]() নতুন বছরে আসছে শুভশ্রীর ‘ধর্মযুদ্ধ’ এর আগে রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও ঋত্বিক চক্রবর্তীর মতো পরিচালক-অভিনেতার করা 'পরিণীতা' ছবিটি অনেক সফলতা পায়। আর সেই টিমই আবার ফিরছে বড়পর্দায় নতুন ছবি নিয়ে। ছবিটির কাজ শুরু হয় অনেক আগেই। পরিচালক এ ছবিটির ঘোষণা দিয়েছিলেন ২০১৯ সালে। আর ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছিল ২০২০ সালের ভ্যালেন্টাইনস ডেতে। এর পর করোনার কারণে দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় আটকে ছিল ছবিটি। সবশেষে বৃহস্পতিবার পরিচালক ঘোষণা করেন যে, আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পাবে এ ছবিটি। এ ছবির ট্রেইলারে দেখা যায়, সব কিছু ভুলে হঠাৎই 'আম্মি'র গলায় ছুরি ধরল রাঘব। তাকে বাঁচাতে ছুটে এলেন জব্বর। দূর থেকে একটি বাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। অন্যদিকে পেছন থেকে ছুটে আসা কিছু হিংস্র লোকজনের থেকে স্ত্রী আর হবু সন্তানকে বাঁচাতে প্রাণপণে চেষ্টা করছেন মুন্নির স্বামী। সময়টা বিশেষ ভালো নয়। চারদিকে আগুন জ্বলছে। ভালোবাসা ভুলে ধর্ম নিয়ে চলছে হানাহানি। এমনই এক অস্থির সময়ের চিত্রই উঠে এসেছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধের ট্রেইলারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
