|
আজ থেকে অরুনা বিশ্বাসের ‘অসম্ভব’
বিনোদন প্রতিবেদন
|
![]() আজ থেকে অরুনা বিশ্বাসের ‘অসম্ভব’ মানিকগঞ্জের জাবরা গ্রামে শুরু হতে যাচ্ছে সেই ছবির নির্মাণ কাজ। ছবিটির কাজ শুরুর আগে ২৩ নভেম্বর প্রয়াত চিত্রনায়ক রাজ রাজ্জাকের বাসা লক্ষীকুঞ্জতে গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। যার হাত ধরে অরুনা বিশ্বাসের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। অরুনা বিশ্বাস বলেন, আমি আমার গুরুর প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখেই আমার প্রথম সিনেমার কাজটা শুরু করতে চেয়েছি। তাইতো মঙ্গলবার আমার ভাইকে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলাম লক্ষীকুঞ্জে। সেখানে গিয়ে অনেকটা সময় কাটিয়ে আমার বুকের ভেতর যেমন গুরু নায়করাজের জন্য যেমন হাহাকার করে উঠছিল বারবার ঠিক তেমনি মনটাও ভরে গিয়েছিল যে আমি সিনেমাটি শুরুর আগে তার পরিবারের কাছে যেতে পেরেছি। এছাড়া আমি শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় সুবর্ণা আপাকে ফোন করেছিলাম। তারা আমাকে আশীর্বাদ করেছেন। অরুনা বিশ্বাস জানান, টানা দশ দিন কাজ হবে একই লোকেশনে। ‘অসম্ভব’ সিনেমার গল্প লিখেছেন প্রসূন বিশ্বাস মিঠু এবং গল্প রচনা করেছেন মুজতবা সউদ। ১৯৮৬ সালের ৬ জুন অরুনা বিশ্বাস অভিনীত প্রথম সিনেমা ‘চাপা ডাঙ্গার বউ’ মুক্তি পায়। তার বিপরীতে নায়ক ছিলেন বাপ্পারাজ। এরপর তিনি ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘দংশন’, ‘চরম আঘাত’, ‘বন্ধু বেইমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘প্রেম শক্তি’সহ অনেক সিনেমায় অভিনয় করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
