ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঘাতক বাস কেড়ে নিলো আরও তিন শিক্ষার্থীর প্রাণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 2:29 PM

ঘাতক বাস কেড়ে নিলো আরও তিন শিক্ষার্থীর প্রাণ

ঘাতক বাস কেড়ে নিলো আরও তিন শিক্ষার্থীর প্রাণ

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। আর অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা সাদ্দাম হোসেন ও রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।

সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদার মারা যান। অপর দুজনের মধ্যে ইব্রাহিম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status