ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিপাকে শ্রীলেখা
বিনোদন ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 2:26 PM

বিপাকে শ্রীলেখা

বিপাকে শ্রীলেখা

মনের কথা মন খুলে বলতেই ভালোবাসেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ অভিনেত্রী। বর্ধিত পরিবারের সঙ্গে জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন। দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, ক্যাপশনে লিখেছিলেন, মেয়ে পছন্দ? ব্যাস! আর কী অনেকেই ভেবে বসেন তবে বুঝি শ্রীলেখা বিয়ের জন্য পাত্র খুঁজছেন।

শ্রীলেখার সেই ইনস্টাগ্রাম পোস্ট নিমেষেই ভাইরাল হয়, আর অভিনেত্রীর কাছে চলে আসে ভুরি ভুরি বিয়ের প্রস্তাব। মহা ফ্যাসাদে পড়েছেন শ্রীলেখা, অতিষ্ট হয়ে ফেসবুকের দেওয়ালে তিনি লিখেই দিলেন, আমি মজা করছিলাম। শ্রীলেখা জানিয়েছেন তার মেসেঞ্জারে মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে, ঘটনায় বেশ নাজেহাল অভিনেত্রী। শ্রীলেখা লেখেন, কী মুশকিল মেয়ের বসয়ী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না।

ওটা মজা করছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।

এর আগে সোমবার একদম পরিপাটি করে সেজেগুজে ছবি পোস্ট করেন শ্রীলেখা। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। আর হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ আর শ্রীলেখার পুনর্বিবাহ নিয়ে চর্চার নিয়ে মূলে এই পোস্ট।

গত আট বছর ধরে শ্রীলেখা জীবনে সম্পূর্ণ একা। মেয়ে আর চারপেয়ে পোষ্যদের ঘিরেই তার জীবন। ২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে ১০ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন শ্রীলেখা। তাদের একমাত্র মেয়ে ঐশী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status