ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবরুদ্ধ জিরো পয়েন্ট, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 1:50 PM

অবরুদ্ধ জিরো পয়েন্ট, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে

অবরুদ্ধ জিরো পয়েন্ট, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে

সহপাঠী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঘাতকের বিচার চেয়ে আজও রাজপথে নেমেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে নটরডেমের শিক্ষার্থীরা শাপলা চত্বরে মিছিল করে অবস্থান নেয়। সেখান থেকে পরে মিছিল নিয়ে নগরভবন অভিমুখে যায় শিক্ষার্থীরা। এ সময় সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তারা স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’।

মতিঝিলের শাপলা চত্বরে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। মিছিলটি পরে নগরভবন অভিমুখে রওয়ানা হলে পুরো এলাকাতেই যানজটের সৃষ্টি হয়। সেখান থেকে শিক্ষার্থীরা মিাছল নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানায়। এগুলো হলো সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পদচারী-সেতু স্থাপন করা ও সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা।

গতকাল বুধবার শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে সে পড়ে যায়। এরপর গাড়িটি না থেমে তাকে চাপা দেয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status