ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাস্তার পাশে মিলল মা-মেয়ের গলাকাটা লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 1:28 PM

রাস্তার পাশে মিলল মা-মেয়ের গলাকাটা লাশ

রাস্তার পাশে মিলল মা-মেয়ের গলাকাটা লাশ

গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এক নারী ও তার শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার রাত ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশীপাড়া নগরীয়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এসি রিপন বলেন, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫-২৬  বছর হবে। তার পড়নে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা। আর মেয়েটির বয়স ৪-৫ বছর হবে।  

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন জানান, এলাকাটি নির্জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের এখানে এনে গলা কেটে হত্যা করেছে।

গাজীপুর মেট্রোপলিটন থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status