ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাবা নৌকা না পাওয়া দলীয় কার্যালয়ে ছেলের ভাঙচুর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 November, 2021, 8:07 PM

বাবা নৌকা না পাওয়া দলীয় কার্যালয়ে ছেলের ভাঙচুর

বাবা নৌকা না পাওয়া দলীয় কার্যালয়ে ছেলের ভাঙচুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরুল হক সরকার আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন তার ছেলে। বুধবার (২৪ নভেম্বর) সকালে ঘটে এ ঘটনা। ফেসবুক লাইভে এসে নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মো. মনিরুল হক সরকার। মঙ্গলবার (২৩ নভেম্বর) তাকে দলীয় মনোনয়ন না দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেনকে দলীয় মনোনয়ন দেয়। পরদিন বুধবার সকাল ১০টার দিকে মনিরুল হক সরকারের ছেলে বায়েজিদ হোসেন দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি দুটি নামিয়ে মুছে অনত্র সরিয়ে নেন। এ সময় দলীয় কার্যালয়ের আসবাবপত্র, ও কার্যালয়টি ভাঙচুর করেন। দলীয় নেতাদের ছবিতে আগুন ধরিয়ে দেন।

পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচার করেন তিনি। যদিও পরে আবার লাইভটি তার আইডি থেকে মুছে ফেলেন। খবর পেয়ে ব্রা‏হ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মনিরুল হক সরকার বলেন, 'আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের সভাপতি। আমি দলীয় মনোননয়ন পায়নি। টাকার বিনিময়ে দলের একজন সাধারণ সদস্যকে মনোনয়ন দিয়েছে। আমি ঢাকায় একই কথা বলেছি।'

তিনি বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। বাড়ি থেকে ফোন করে জানিয়েছে ছেলে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। আমি তাকে শতাধিকবার ফোন দিয়েছি। সে ফোন ধরছে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা। আমি যেহেতু মনোয়নন পাইনি। নির্বাচন করবো না।

ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মনিরুল হক সরকার মনোনয়ন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর ছেলে দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, মনিরুল হক সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর নাম এক নম্বরে দিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তিন নম্বরে ছিল মুক্তিযোদ্ধার সন্তান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ তোফাজ্জল হোসেনের নাম। মাননীয় প্রধানমন্ত্রী তোফাজ্জল হোসেনকে মনোনয়ন দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status