ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 5:48 PM

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান  হলেন সৌরভ

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ

আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যার হলেন সৌরভ গাঙ্গুলি। অনিল কুম্বলের বদলি হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নিলেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলি বলেন, ‘সৌরভকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী প্রশাসক হিসেব তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের সিদ্ধান্তগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গত নয় বছরে তার অসামান্য নেতৃত্বের জন্য আমি অনিলকে (কুম্বলে) ধন্যবাদ জানাতে চাই।’

২০১২ সালে প্রথমবার আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছিলেন সাবেক এই স্পিনার। এরপর ২০১৬ সালে আবারও নির্বাচিত হন কুম্বলে। ২০১৯ সালের মার্চে তৃতীয় মেয়াদে আরও একবার টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব নেন তিনি।

৯ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়তে হলো কুম্বলে। যেখানে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন সৌরভ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status