ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুশান্তের পাঁচ আত্মীয় শ্মশান থেকে ফেরার পথে নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 11:20 AM

সুশান্তের পাঁচ আত্মীয় শ্মশান থেকে ফেরার পথে নিহত

সুশান্তের পাঁচ আত্মীয় শ্মশান থেকে ফেরার পথে নিহত

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের পাঁচ জনের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিহারের লখিসারাইতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তর বড় বোনের স্বামী। এছাড়া সুশান্তর দুই ভাগনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলসি থানা এলাকায় একটি ট্রাক এবং একটি সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। সুমো গাড়িটিতে ছিলেন সুশান্তর পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টার দিকে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও চারজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ছয়জনের দেহ ময়নাতদন্তের জন্য লখিসারাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন। সেখান থেকে অনুষ্ঠানে জামুইখেরা ফেরার পথে ঘটে এ দুর্ঘটনা। গোটা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃতের তালিকায় লালজিত সিং, ভাগিনা নেমানি সিং ওরফে অমিত শংকর, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status