|
মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
|
|
মির্জা আব্বাস বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। তিনি বলেন, শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই হাসপাতালে নেয়া হয় মির্জা আব্বাসকে। সেখানে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য তার স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান ডা. রফিক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
