|
স্বামী-স্ত্রীর প্রাণ গেল মোটরসাইকেলে
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বামী-স্ত্রীর প্রাণ গেল মোটরসাইকেলে নিহতরা হচ্ছেন- নুর উদ্দিন ও আকলিমা আক্তার। তারা ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা। স্বামী-স্ত্রী মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্ক থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা স্ত্রীর ওড়না চাকায় পেঁচিয়ে গেলে পড়ে যায় দুজনই। পরে পেছনে থাকা একটি ট্রাক চাপা দেয় তাদেরকে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ভূঁইয়া জানান, নুর উদ্দিন ও আকলিমা চট্টগ্রামের আরশি নগর থেকে ফেরার সময় মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের চাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে পড়ে গেলে পেছনে থাকা ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনই মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
