ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 1:48 PM

বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন

বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন

কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, বাবর আজমদের ফাইনালে উঠতে পারার স্বপ্ন পূরণ হয়নি। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপের না উঠতে পারার হতাশা নিয়ে আজ শনিবার ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।

এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে সফরের সময়সূচি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। সাদা পোশাকের লড়াই শেষ হবে ৮ ডিসেম্বর। এর মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। আর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

১৯ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।

২০ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।

২২ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।

২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট ( সকাল ১০টায়, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম)।

৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট ( সকাল ১০টা, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
১৩ নভেম্বর ২০২১
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল
২১ সেপ্টেম্বর ২০২১

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status