ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 11:18 AM

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চালক-হেলপারের বিরুদ্ধে। আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, ভুক্তভোগী যাত্রী সুস্থ হলে তার কাছ থেকেও ঘটনা সম্পর্কে জানা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status