|
অনুপম রায়ের সংসার ভাঙল আবারো
নতুন সময় ডেস্ক
|
![]() অনুপম রায়ের সংসার ভাঙল আবারো আজ বৃহস্পতিবার অনুপম জানিয়েছেন, পিয়ার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা আর থাকতে পারছেন না। এটি অনুপমের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। টুইটারে অনুপম কৃতজ্ঞতা জানিয়ে এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন। ২০১৫ সালে পিয়াকে বিয়ে করেন অনুপম। পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করেছেন গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার। এই বন্ধুত্ব পরবর্তীতে এসে গড়ায় ভালবাসার সম্পর্কে। তার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
