|
স্কয়ারের করোনার ক্যাপসুলের দাম ৫০ টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্কয়ারের করোনার ক্যাপসুলের দাম ৫০ টাকা আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মোলভিরের মোড়ক উন্মোচন করেন স্কয়ারের কর্মকর্তারা। অনুষ্ঠানে মোলভির ব্যবহারের নানা ইতিবাচক দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান। গত ৮ নভেম্বর মলনুপিরাভির ওষুধের উৎপাদন ও বাজারজাত করার অনুমতি পায় স্কয়ার। ইতোমধ্যে ‘ইমোরিভির’নামে বেক্সিমকো এবং এসকেএফ ‘মনুভির’ নামে ক্যাপসুল বাজারে ছেড়েছে। আতিকুজ্জামান জানান, গুণগত মানের দিক থেকে মোলভির ক্যাপসুল অনেকাংশে এগিয়ে রয়েছে। দ্রুত দ্রবণীয় হওয়ায় এই ক্যাপসুল ৩০ মিনিটে কাজ শুরু করে। এই ক্যাপসুলের ফর্মুলেশনে কোনো সোডিয়াম নেই, তাই এটা হার্ট ও কিডনি রোগীদের জন্য নিরাপদ। তিনি আরও জানান, কোভিড রোগীদের ক্ষেত্রে দিনে ও রাতে চারটি করে আটটি ক্যাপসুল খেতে হবে। পাঁচ দিন ব্যবহারে একজন কোভিড আক্রান্ত রোগীকে খরচ করতে হবে ২ হাজার টাকা। টিকা নেননি এমন আক্রান্তদের ক্ষেত্রে ওষুধটি ৮৭ শতাংশেরও বেশি কার্যকর। দুই ডোজ টিকা নিয়েছেন এমন মানুষের ওপর এটি ৯০ শতাংশের বেশি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক এরিক এস চৌধুরী। যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে করোনাভাইরাসের চিকিৎসায় লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে প্রথম মুখে খাওয়ার ওষুধ তৈরি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
