ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ইউপি নির্বাচনে সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 November, 2021, 10:50 AM

ইউপি নির্বাচনে সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইউপি নির্বাচনে সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের সীতুকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষের জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে সংঘর্ষকারীরা। এই ঘটনায় দুই ওয়ার্ডের ৪ মেম্বার প্রার্থীকে পুলিশ আটক করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা কিছু সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের ৩৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১২টি ইউনিয়ন, সীতাকুণ্ড উপজেলা ৯টি ইউনিয়ন এবং মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়ির ১টি, সীতাকুণ্ডের ৫টি এবং মীরসরাইয়ের ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে হচ্ছে না। সদস্য পদে যথারীতি নির্বাচন চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status