ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 November, 2021, 10:40 AM

অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেপ্তার

অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু: সেই ওয়ার্ডবয় গ্রেপ্তার

হাসপাতালের কর্মচারী বকশিস চেয়েছিলেন ৫০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা। এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয়। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের স্কুলছাত্র বিকাশ চন্দ্র দাস।

এরপর অভিযুক্ত ওয়ার্ডবয় ধলু হাসপাতালের আনসারদের সহায়তায় ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। চাঞ্চল্যকর এ ঘটনায় ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করেছে র্যাব।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ঘটনার পর ওয়ার্ডবয় ধলু পালিয়ে ঢাকায় চলে আসেন। এ ঘটনা চাঞ্চল্যকর ও আলোচিত হওয়ায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে ধলুকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি ইমরান খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status