ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বোরকা পরে ঢোকা যাবে না, নোটিশ স্টেট ব্যাংক শাখার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 8:10 PM

বোরকা পরে ঢোকা যাবে না, নোটিশ স্টেট ব্যাংক শাখার

বোরকা পরে ঢোকা যাবে না, নোটিশ স্টেট ব্যাংক শাখার

বোরকা পরে ব্যাংকে ঢোকা যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মুম্বাইয়ের নেহরু নগর শাখা। তুমুল সমালোচনার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্টেট ব্যাংকের ওই শাখাটি যে এলাকায় রয়েছে, তা মূলত মুসলিম অধ্যুষিত।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে থেকেই নেহরু নগরের এসবিআই শাখায় তিনটি ভাষায় ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। হিন্দি, মরাঠি এবং ইংরেজিতে লেখা ছিল, ‘বোরকা ও স্কার্ফ পরে ব্যাংক চত্বরে ঢোকা নিষিদ্ধ।

এই বিজ্ঞপ্তির ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লেই শুরু হয় সমালোচনার ঝড়। তবে শেষ পর্যন্ত গত ৩ নভেম্বর স্টেট ব্যাংকের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটিও তুলে নেওয়া হয় বলে জানা গেছে।

গত ৩ নভেম্বর টুইট করে এসবিআই জানায়, টাকা তোলা ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার কথা ভেবেই এই বিজ্ঞপ্তি ব্যাংকের ওই শাখা দিয়েছিল। এর পেছনে ব্যাংকের বা ওই শাখার অন্য কোনো উদ্দেশ্য নেই।

তবে স্টেট ব্যাংক ভাইরাল হওয়া বিজ্ঞপ্তির ছবি নিয়েও আপত্তি তুলেছে। টুইট করে এসবিআই-এর পক্ষ থেকে বলা হয়, ব্যাংকের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। কোনো রকম ছবি বা ভিডিও থেকে কোনো অপরাধ ঘটলে তার সঙ্গে জড়িয়ে পড়বেন যিনি ছবি তুলেছেন। সামাজিক মাধ্যম থেকে ওই ছবিটা সরিয়ে নিতে অনুরোধ জানায় এসবিআই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status