ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 8:13 PM

৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ

৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ

শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আটাশি মিনিট পর্যন্ত লিড ধরে রেখেও বুধবার (১০ নভেম্বর) সিশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।

ম্যাচের ১৬তম মিনিটে টুটুল হোসেনের পাস থেকে বল পেয়ে কোণাকুণি শটে গোল করেন বাংলাদেশের ইব্রাহিম। ১-০ গোলের এই লিড জামাল ভূঁইয়ারা ধরে রাখেন ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগ পর্যন্তও। তবে শেষ পর্যন্ত জয় বঞ্চিতই হতে হয় মারিও লেমেসের শিষ্যদের। ৮৮তম মিনিটে ওয়ারেন বেলির পাস থেকে বল পেয়ে বাংলাদেশের জালে লক্ষ্যভেদ করেন ব্রেন্ডন লাব্রোজ।

দু'দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার। প্রবল বর্ষণ আর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পিছিয়ে যায়। শুরুতে আসরের উদ্বোধনী ম্যাচটি ৮ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। এদিকে, এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হয়েছে মারিও লেমোসের।

প্রথম অ্যাসাইনম্যান্ট তাই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন পর্তুগিজ এই কোচ। তার ফল পেয়েও যেন হাতছাড়া হয়ে গেল সিশেলসের বিপক্ষে ম্যাচে। যদিও কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সেশেলসের চেয়ে এগিয়েছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে লাল-সবুজরা ১৮৭তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান ১৯৯তম স্থানে।

এর আগে দুদল কোনো ম্যাচে খেলেনি। তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলেন মারিও লেমোস। ম্যাচ পেছানোর সুবাদে ৮ নভেম্বর বাড়তি অনুশীলন করেছে বাংলাদেশ। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সে সময় লেমোস জানিয়েছিলেন, সেট পিস ও রক্ষণভাগ নিয়ে কাজ করার কথা।

সেশেলসকে হারিয়ে শুরুর আশাবাদও জানিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই কোচ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status