ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 1:36 PM

চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন

পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অপবাদে নাঈম নামের (১৩) এক কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে নির্যাতিত কিশোরের বাবা চারজনের নামে থানায় মামলা করেছেন। রাতেই মামলার প্রধান আসামি কিশোরের চাচা আবুল বশার ঘরামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিত কিশোর নাঈম উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের নাসির উদ্দিন ঘরামীর ছেলে।

জানা গেছে, গত ৩ আগস্ট পাঁচ হাজার টাকা চুরির অপবাদে চাচা আবুল বশারসহ কয়েকজন মিলে কিশোর নাঈমকে শিকলে বেঁধে ঘণ্টাব্যাপী নির্যাতন চালায়। ওই নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কিশোরের স্বজনরা জানায়, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা অসুস্থ। এই দুর্বলতার সুযোগে পূর্বশত্রুতার জেরে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই মাদরাসা শিক্ষার্থীর ওপর নিষ্ঠুর নির্যাতন চলানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য এছাহাক হাওলাদার বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status