ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
পুলিশের হাতে পুলিশ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 8:54 PM

পুলিশের হাতে পুলিশ আটক

পুলিশের হাতে পুলিশ আটক

দিনাজপুরের হিলিতে ৪৫ গ্রাম হিরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে হাকিমপুর থানার পুলিশ। সোমবার রাতে হাকিমপুর উপজেলার চণ্ডীপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চণ্ডীপুর গ্রামে একটি বাড়িতে মাদক আছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়। আটক পুলিশ সদস্য জেলার মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি হাকিমপুর থানাতেই কর্মরত ছিলেন।

আটক পুলিশ সদস্য আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদর থানার চড়খট্টামারি গ্রামের আবু হানিফের ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status