ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মাত্র একশ’ টাকায় পুলিশে চাকরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 8:56 PM

মাত্র একশ’ টাকায় পুলিশে চাকরি

মাত্র একশ’ টাকায় পুলিশে চাকরি

চাঁদপুরে একশ’ টাকা ব্যাংক ড্রাফটে পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৫০ জন প্রার্থী। বিনা টাকায় নির্বাচিত হয়ে নিয়োগপ্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। প্রার্থীদের অভিভাবকরাও এ নিয়ে খুশি। এদিকে বাছাই হওয়া প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদ।

জানা যায়, গত ৭ নভেম্বর সকালে চাঁদপুর পুলিশ লাইনসে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে বিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে নিয়োগের জন্য নির্বাচিত ৫০ জন নারী ও পুরুষকে ফুল দিয়ে বরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, নিয়োগ পরীক্ষার দায়িত্বরত সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. মাসুদ রানা প্রমুখ। জানা যায়, সারাদেশের মতো চাঁদপুরেও ২৭ অক্টোবর পুলিশের 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে' পরীক্ষা সম্পন্ন হয়। এ পরীক্ষায় সর্বমোট দুই হাজার নারী-পুরুষ অংশ নেন। এর মধ্য থেকে প্রথম ধাপে ৪১৩ জন, দ্বিতীয় ধাপে ১২৯ জন এবং তৃতীয় ধাপের পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৫০ জনকে নির্বাচন করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় ১১ জনকে রাখা হয়েছে। নির্বাচিত সদস্যদের মেডিক্যাল রিপোর্টে যদি কেউ বাদ পড়েন, সেক্ষেত্রে ডাক পাবেন অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা।

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় চাঁদপুরে ৫০ জন যোগ্য ব্যক্তিকে আমরা নিয়োগের জন্য বাছাই করেছি। যাদের মাত্র একশ’ টাকা ব্যাংক ড্রাফট করতে হয়েছে। এছাড়া আর কোনও খরচ হয়নি। অবৈধ পন্থা কিংবা দালালও ধরতে হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আজ যারা মাত্র একশ’ টাকায় পুলিশে নিয়োগ পেলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে সারাজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status