ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আসামে দেখা গেলো অবিকল আরেক আলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 2:43 PM

আসামে দেখা গেলো অবিকল আরেক আলিয়া

আসামে দেখা গেলো অবিকল আরেক আলিয়া

পরনে সাদা টপ আর কালো রঙা স্কার্ট, মুখের ডিম্পল থেকে চুলের স্টাইল- সবই মিলে যাচ্ছে। বেশ কয়েকবার  তার পোস্ট করা ছবি, ভিডিওতে চোখ বুলিয়ে নেয়ার পরই  ভিরমি খেয়ে যাবেন! হুবহু যেনো বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

প্রথম বার দেখলে বোঝাই সম্ভব নয় যে ইনি আলিয়া ভাট নন। সময় নিয়ে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এটি আপনার পছন্দের সেই প্রিয় তারকা নয় বরং তার মতো দেখতেই একজন।

এই তরুণী  নাম সেলেস্টি বৈরাগী। যিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার মুখের হাসি থেকে গালের ডিম্পল সব কিছু তেই আছে আলিয়ার প্রতিচ্ছবি। প্রতিটি ছবিতেই মনে হবে যেন আলিয়া নিজেই পোজ দিয়েছেন।

কিন্তু তাকে দেখে হতবাক আলিয়া ভক্তরাও। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেলেস্টি। তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়। আলিয়ার মতো দেখতে হওয়ার খবর ছড়াতেই বিদ্যুত গতিতে বাড়ছে তার অনুরাগীর সংখ্যা।

কিছুদিন  আগে আসামের এই মেয়ে এ সেলেস্টি সাদা রঙের অফ শোল্ডার টপ ও কালো রঙের লেহেঙ্গা পরে একটি  ভিডিও প্রকাশ করেন তার ইনস্টাগ্রামে। তারপর থেকেই সবাই একের পর থেকে লাইক ও কেমেন্ট উপচে পড়তে থাকে। কমেন্টের মাধ্যমে দুজনের সাথে তুলনাও শুরু করে দেন নেটিজেনরা। কমেন্টে আলিয়া ও সেলেষ্টিকে এক ফ্রেমে দেখতে চেয়েছেন  অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status