ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানের বিজয়ে উল্লাস, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 2:53 PM

পাকিস্তানের বিজয়ে উল্লাস, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

পাকিস্তানের বিজয়ে উল্লাস, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয়ে উল্লাস প্রকাশ করার অভিযোগে স্ত্রী রাবিয়া শামসির বিরদ্ধে মামলা দায়ের করেছেন তার স্বামী ঈষাণ মিয়া। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের।

অভিযোগ, পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়েছিলেন রাবিয়া। আতশবাজিও জ্বালিয়েছিলেন তিনি।

গত ২৪ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপে ভারতকে বহু বছর পরে পরাজিত করে চমৎকার এক বিজয় অর্জন করে পাকিস্তান। উত্তর প্রদেশের রামপুর জেলার এসপি অঙ্কিত মিত্তাল বলেছেন, ভারতীয় ক্রিকেটকে নিয়ে মজা করার কারণে একটি মামলা করা হয়েছে।

এক ব্যক্তি এই মামলা করেছেন। রামপুরের আজিমনগরের বাসিন্দা ঈষাণ মিয়া এই মামলা করেছেন তার স্ত্রীর বিরুদ্ধে।

তার স্ত্রী রাবিয়া শামসি ভারতের পরাজয়ে উল্লাস করেছিলেন। আতশবাজি জ্বালিয়েছিলেন এবং হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়েছিলেন। এ বিষয়ে রামপুর জেলার গাঞ্জ পুলিশ স্টেশনে ওই মামলা করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বিয়ের পর থেকেই ওই দম্পতি আলাদা বসবাস করা শুরু করেন। রাবিয়া তার নিজের পরিবারে বসবাস করেন। তিনি তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেছেন। এ নিয়ে তদন্ত অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status