ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আম্বানির বাড়ির নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:27 PM

আম্বানির বাড়ির নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ

আম্বানির বাড়ির নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ

একজন ট্যাক্সি চালকের কাছে দুইজন ব্যক্তি ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির বাসভবনের ঠিকানা জানতে চেয়েছেন, এমন তথ্যের ওপর ভিত্তি করে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার চারপাশে নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর সূত্রে এ তথ্য জানা গেছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অ্যান্টিলিয়ার চারপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
কয়েক মাস আগেই মুকেশ আম্বানির বাসভবনের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পাওয়া গিয়েছিল, যার ফলে বিশাল নিরাপত্তা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। মূলত এ কারণেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ বলেছে, আমরা একজন ট্যাক্সি চালকের কল পেয়েছি, তিনি আমাদের জানিয়েছেন যে দুইজন ব্যক্তি তার কাছে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার অবস্থান জানতে চেয়েছেন। ঠিকানা জানতে চাওয়া দুইজনেরই হাতে ছিল একটি বড় ব্যাগ, এরপরই ট্যাক্সি চালক মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

চালকের বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং একজন সিনিয়র অফিসার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে পুলিশ জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আম্বানির বাসভবনের কিছু মিটার দূরে বিস্ফোরক বোঝাই একটি স্করপিও ভ্যান পাওয়া গিয়েছিল। গাড়িটিতে ২০টি জেলটিন স্টিক ছিল এবং সেই সঙ্গে মুকেশ ও তার স্ত্রী নীতা আম্বানিকে সম্বোধন করে একটি চিঠি ছিল। তবে সে চিঠিতে কি ছিল, তার কোন বিবরণ প্রকাশ করা হয়নি। তখন তদন্তে বের হয়ে আসে যে সে গাড়িটি চুরি করা হয়েছিল এবং খুন হওয়া একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল।

চলমান এই তদন্তে শচীন ওয়াজ নামের একজন পুলিশ অফিসারের যোগসূত্র উন্মোচন হয়। পরে তাকে বরখাস্ত করা হয়েছে এবং গাড়িটির মালিক মনসুখ হীরেন হত্যায় জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

শচীন ওয়াজ বিস্ফোরক সংগ্রহ করেছিলেন এবং মুকেশ আম্বানির বাড়ির কাছে এসইউভিটি পার্ক করেছিলেন বলে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তে জানা যায়।  

২০১২ সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আম্বানি এবং তার পরিবার বিশ্বের অন্যতম বিলাসবহুল এ বাড়ি অ্যান্টিলিয়াতে বাস করছেন। এ ২৭ তলার ভবনটি ৪ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে দক্ষিণ মুম্বাইয়ের কুম্বল্লা হিলে অবস্থিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status