ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জামিনের শর্ত বদল চান আরিয়ানের বান্ধবী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 12:23 PM

জামিনের শর্ত বদল চান আরিয়ানের বান্ধবী

জামিনের শর্ত বদল চান আরিয়ানের বান্ধবী

মাদক মামলায় জামিনে আছেন আরিয়ান খানের বান্ধবী মুনমুন ধামেচা। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। তবে জামিনের শর্ত বদল চান মুনমুন।

সোমবার (৮ নভেম্বর) মুম্বাই হাইকোর্টে আবেদন করেছেন মুনমুন। তার জামিনের কয়েকটি শর্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি। জামিনের শর্ত অনুযায়ী প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২ টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বাই দপ্তরে হাজির হতে হবে মুনমুনকে।

এ শর্ত শিথিলের অনুরোধ করে আবেদনে মুনমুন লিখেছেন, আমার বাড়ি মধ্যপ্রদেশে। কাজের সূত্রে দিল্লিতে থাকি। মধ্যপ্রদেশ-মুম্বাই-দিল্লি ছোটাছুটি করলে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। ফলে এনসিবি দিল্লি দপ্তরে হাজিরার অনুমতি দেওয়া হোক।

দ্বিতীয় শর্ত ছিল, মামলার তদন্তকারী কর্মকর্তাকে না জানিয়ে বৃহন্মুম্বই পৌরসভা এলাকা ছেড়ে বাইরে যাওয়া যাবে না। আর গেলেও গন্তব্যের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আগে থেকে জানাতে হবে। এ শর্ত থেকে ছাড় দেওয়ার আবেদন করেছেন মুনমুন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মধ্যপ্রদেশ আর দিল্লির দূরত্ব।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ ব্যাপারে হাইকোর্টে কোনো সিদ্ধান্ত জানায়নি। এদিন মুনমুনের হয়ে আবেদন জমা দিয়েছেন আইনজীবী আলি কাসিফ খান দেশমুখ।

এদিকে শারীরিক অসুস্থতা থাকায় হাজিরা দিতে পারেননি শাহরুখপুত্র আরিয়ান। শুক্রবার (৫ অক্টোবর) প্রথম হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। এরপর তাকে পুনরায় রোববার (৭ অক্টোবর) হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়। এদিন আদালতের ডাকে সাড়া দেননি।

কারণ হিসেবে জানানো হয়, দীপাবলি শেষ হওয়ার পর থেকেই প্রচন্ড জ্বরে ভুগছেন শাহরুখপুত্র। যার কারণে আদালতে হাজিরা দিতে যেতে পারেননি তিনি।

এনসিবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে জানান, মাদককাণ্ডের তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, তারা জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আরিয়ান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু জ্বরের কারণ দেখিয়ে আরিয়ান হাজির হননি। যদিও এর আগে শুক্রবার আদালতের নির্দেশ মতো এনসিবির দপ্তরে নিয়মমাফিক হাজিরা দেন আরিয়ান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status