ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভোপালে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 11:22 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 9 November, 2021, 11:23 AM

ভোপালে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

ভোপালে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে কমলা নেহেরু চিলড্রেন হাসপাতালে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হাসপাতালের তৃতীয় ফ্লোরে। সেখানে ছিল সদ্য জন্ম নেয়া স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ)।

ভারতের মধ্য প্রদেশের ভোপালে একটি সরকারি হাসপাতালে আগুনে সদ্য জন্ম নেয়া চার শিশুর মৃত্যু হয়েছে।

ফাতেহগর ফায়ার স্টেশনের ইনচার্জ জুবের খান জানান, স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে কমলা নেহেরু চিলড্রেন হাসপাতালে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত হাসপাতালের তৃতীয় ফ্লোরে। সেখানে ছিল সদ্য জন্ম নেয়া স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ)।

রাজ্যের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারঙ্গ বলেন, ‘হাসপাতালটিতে সদ্য জন্ম নেয়া বিশেষ ইউনিটে আগুন ছড়িয়ে পড়লে চার শিশুর মৃত্যু হয়েছে, আগুনের সূত্রপাত সম্ভবত শর্ট সার্কিট থেকে।

‘অগ্নিকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্যদের সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ওয়ার্ডের ভেতরটায় ছিল কালো অন্ধকার। আমরা শিশুদের পার্শ্ববর্তী ওয়ার্ডে স্থানান্তর করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালটির আগুনের বিভিন্ন ফুটেজে দেখা যায়, ওই ওয়ার্ডে উদ্ধারকাজ শুরুর পর জীবন বাঁচাতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন হতভম্ব অভিভাবকরা। আর সদ্য জন্ম বাকি শিশুদের অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হচ্ছে।

হাসপাতালে আগুনে শিশুদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইটে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের জন্য ৪ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status