ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
নাইজারে স্কুলে আগুন লেগে প্রাণ গেল ২৬ শিশুর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 11:20 AM

নাইজারে স্কুলে আগুন লেগে প্রাণ গেল ২৬ শিশুর
নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এতে আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।

সোমবার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানান প্রতিকূলতা সত্ত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুলভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকসময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status