ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 10:47 PM

বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন ঢাকা সফরকে সামনে রেখে সোমবার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশ সফরে আসছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার পরিবর্তে দলে ফিরেছেন ইফতিখার আহমেদ। হাফিজ প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাকে বিবেচনা না করতে। তার পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার হায়দার আলী ও খুশদিল শাহ থাকছেন বাংলাদেশ সফরে।

বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ও ঢাকা-চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হবে। সিরিজের শেষ টেস্ট ৪ ডিসেম্বর ঢাকায় শুরু হবে।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status