ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পর ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট স্থগিত
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 10:39 PM

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পর ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট স্থগিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পর ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট স্থগিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর চলমান ধর্মঘট স্থগিত করেছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্যবাহী পরিবহণ মালিক-শ্রমিকরা।

সোমবার রাত ৮টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পণ্য পরিবহণ মালিক-শ্রমিকরা।  বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ট্রাক কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের দাবি যৌক্তিক। এ কারণে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআইকে অনুরোধ করব তাদের সেবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে। আমাদের সঙ্গে মালিক শ্রমিকরা আলোচনা করে এখন থেকেই ধর্মঘট স্থগিত করেছেন। এখন থেকেই পরিবহণ চলবে।

এরআগে রাত সোয়া ৮টায় বৈঠক শুরু হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও মালিক-শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status