ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কঙ্গনার হাতে পদ্মশ্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 9:03 PM

কঙ্গনার হাতে পদ্মশ্রী

কঙ্গনার হাতে পদ্মশ্রী

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মাননা নেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

২০২০ সালের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল পদ্মশ্রী পদকপ্রাপ্তদের নাম। এ তালিকায় বলিউড থেকে আরও রয়েছেন নির্মাতা করণ জোহর, একতা কাপুর ও সংগীতশিল্পী আদনান সামি।

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক হাতে পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সোমবার এ সম্মাননা গ্রহণ করেন অভিনেত্রী।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২০ সালের ২৬ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল পদ্মশ্রী পদকপ্রাপ্তদের নাম। এ তালিকায় বলিউড থেকে আরও রয়েছেন নির্মাতা করণ জোহর, একতা কাপুর ও সংগীতশিল্পী আদনান সামি।

অনুষ্ঠানে সোনালি শাড়িতে দেখা যায় কঙ্গনাকে। হাসিমুখে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পদক নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।

অন্যদিকে কালো শেরওয়ানিতে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পদক নেন আদনান সামি।

দুই পর্বে ভাগ করা হয় এ অনুষ্ঠান। এর মধ্যে প্রথম পর্ব শেষ হয়েছে। এ পর্বের পুরস্কারগ্রহীতাদের তালিকায় নাম ছিল না করণ জোহর ও একতা কাপুরের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status