ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেল ক্রিপ্টোকারেন্সির বাজার
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 4:51 PM

তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেল ক্রিপ্টোকারেন্সির বাজার

তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেল ক্রিপ্টোকারেন্সির বাজার

ক্রিপ্টো ওয়ার্ল্ড, ইথার ও বিটকয়েনের লাভ হিসাবে তিন ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল হিট করেছে। লন্ডনে আক সোমবার সকাল ৭:৩৮ পর্যন্ত, ক্রিপ্টোকারেন্সির সামগ্রিক বাজারমূল্য তিন দশমিক শূন্য এক ট্রিলিয়ন ছুঁয়েছে। কয়েন গিগকোর নির্ধারিত মূল্য অনুসারে, তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম টোকেন- বিনান্স কয়েন এবং সোলানা। গত সাত দিনে এদের বাজার মূল্য ২০ শতাংশেরও বেশি বেড়েছে। সাতটি বৃহত্তম কয়েনের সবকটিরই মূল্য গত সপ্তাহে বেড়েছে।

বিটকয়েন আজ সোমবার পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৬৬ হাজার ৩৩৯ ডলারে দাঁড়িয়েছে। যা তার আগের রেকর্ড প্রায় ৬৭হাজার ডলারের কাছাকাছি। ইথার ৪ হাজার ৭৬৮ ডলারের নতুন উচ্চতায় পৌঁছেছে। ৩ শতাংশ মূল্য বেড়েছে এ কয়েনের।

তবে ক্রিপ্টোকররেন্সি দরপতনের জন্য কুখ্যাত। শেষবার বিটকয়েন এই স্তরে পৌঁছানের পর এটির দাম কয়েক হাজার ডলার পিছিয়ে পড়ে। এটি একাধিকবার দরপতনের মধ্য দিয়ে গেছে। তখন এটির মূল্য অর্ধেক বা তারও বেশি নেমেছিল। অন্যান্য কয়েনগুলির অবস্থা আরো বেশি উদ্বায়ী। মেমেকয়েনের দাম মাঝে মাঝে বন্যভাবে বাউন্স করে। এবং এতে স্ক্যাম এবং হ্যাকও কিছু সময় পরপর হয়ে থাকে।

ক্রিপ্টোকারেন্সির বাজার ইতোমধ্যেই ২০২০ সালের সর্বশেষ মূল্য থেকে প্রায় চারগুণ বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠিত টোকেনে পাশাপাশি নতুন ইথেরিয়াম এবং সোলানার মতো নেটওয়ার্কগুলিতে বিনিয়োগে আরো স্বাচ্ছন্দ্য পেয়েছে। ফলে তারা নতুন কার্যকারিতাকে আপগ্রেড এবং আকর্ষণিয় করতে চলেছে।

ক্রিপ্টো এক্সচেঞ্জ এএএক্স-এর গবেষণা ও কৌশলের প্রধান বেন ক্যাসেলিন বলেন, বিটকয়েনের বর্তমান সাফল্য সংযুক্ত ইটিএফ -এর মার্কিন ট্রেডিং-এ আত্মপ্রকাশ। এবং সেইসঙ্গে ইলন মাস্কের উইক এন্ড টুইটার পোলের পর বেশি জনপ্রিয় হয়েছে। তিনি বলেন, ‘শিবা এবং অন্যান্য মেমেকয়েন সম্প্রতি বেড়ে যাওয়ায়, এবং ফেসবুকের মেটাতে পুনঃব্র্যান্ডিং করায়, অল্টকয়েনের প্রতিও আগ্রহ বাড়ছে মানুষের।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status