ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মজার খাবার নারিকেল বরফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:10 PM

মজার খাবার নারিকেল বরফি

মজার খাবার নারিকেল বরফি

বাড়িতে অতিথি আসলে তাদের আপ্যায়নে বিশেষ কিছু তো করা লাগেই। খাবার শেষে মিষ্টি কিছু মুখে দেওয়ার রীতি বেশ পুরোনো। সেক্ষেত্রে নারিকেলের তৈরি ‘নারিকেল বরফি’ রাখতে পারেন মেহমানদারিতে। চলুন জেনে নিই নারিকেল বরফির রেসিপি-

উপকরণ:
নারিকেল বাটা- ২ কাপ
ঘি- ১ টেবিল চামচ
চিনি- ২ কাপ
এলাচ গুঁড়া- ১/২ চা চামচ
চালের গুঁড়া বা ময়দা বা সুজি- ২ টেবিল চামচ

প্রণালী:
কোরানো নারিকেল মিহি করে বেটে দুই কাপ মেপে নিন।
সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে মৃদু আঁচে চুলায় দিন।
অনেকক্ষণ মৃদু আঁচে রেখে ঘন ঘন নাড়তে থাকুন।
আঠালো হয়ে যখন হাড়ির তলা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে রুটি বেলার পিঁড়িতে ঢালুন।
১/২ সে.মি. পুরু করে বেলে সমান করুন।
গরম থাকতে বরফির আকারে কাটুন।
১০-১২ ঘন্টা পরে বরফি ঠিকমতো জমলে পরিবেশন ইচ্ছামত করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status