ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদক চোরাচালানী দলের সদস্য বাধনের জামিন বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 1:03 PM

মাদক চোরাচালানী দলের সদস্য বাধনের জামিন বাতিল

মাদক চোরাচালানী দলের সদস্য বাধনের জামিন বাতিল

আন্তর্জাতিক মাদক চোরাচালানী দলের সদস্য শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ আজ সোমবার (১ নভেম্বর) এ আদেশ দেন।।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।

২০১৯ সালের ৫ জানুয়ারি উত্তরার এক বাড়ি থেকে ওই মাদক চোরাচালানী দলের অন্যতম সদস্য চয়েজ রহমানকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর ৩০২ কেজি হেরোইন এবং ৫ কেজি কোকেন পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি মামলা করে সিআইডি। চয়েজ রহমানের তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাছে কাউলা এলাকা থেকে শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওইবছরের ৬ ফেব্রুয়ারি তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। পরে জুন মাসে তার জামিন স্থগিত করা হয়। ওই আবেদনের ধারাবাহিকতায় মামলাটি শুনানির জন্য আসে।

কলম্বোর কাছে দেহিওয়ালা এলাকার এক বাসায় অভিযান চালিয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ২৭২ কেজি হেরোইন ও ৫ কেজি কোকেন উদ্ধার করে শ্রীলঙ্কার পুলিশ, নারকোটিক ব্যুরো ও স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে মোহাম্মদ জামালউদ্দিন ও দেওয়ান রফিউল ইসলাম নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এর দুই সপ্তাহ আগে একই এলাকা থেকে ৩২ কেজি হেরোইনসহ সূর্যমণি নামে আরেক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ।

১৫ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ মাদকসহ তিন বাংলাদেশির ধরা পড়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করে, তদন্তের কাজে শ্রীলঙ্কার তরফ থেকে বাংলাদেশ সরকারের সহায়তা চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় চয়েজ রহমানকে। তারপর বিমানবন্দরের কাছে কাউলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফাতেমা ইমাম তানিয়া (২৬), আফসানা মিমি (২৩), সালমা সুলতানা (২৬), শেখ মোহাম্মদ বাধন ওরফে পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মনকে (২৯)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status