|
ধ্যাততেরিকা : রাইমা সেন
নতুন সময় বিনোদন
|
![]() ধ্যাততেরিকা : রাইমা সেন এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রাইমা বলেন, যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’ রাইমা সেন কলকাতার ছবির পাশাপাশি বলিউডে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ১৯৯৯ সালে ‘গডমাদার’র মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু। তামিল ও মালয়ালম ছবিতেও কাজ করেছেন তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
