ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 4:08 PM

নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল

নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল

অবশেষে কোচ নিয়ে জটিলতার অবসান ঘটল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য চার জাতির টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোসকে।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে আমরা শ্রীলংকার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আজকের মধ্যেই তিনি ভিসা পাবেন এবং খুব শিগগির বাংলাদেশে ফিরবেন।’

আগামী ২৫ অক্টোবর থেকে শ্রীলংকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু করবে।

প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

তার আগে জামাল ভূঁইয়াদের কোচ ছিলেন ব্রিটেনের জেমি ডে। কিন্তু তার পারফরম্যান্সে বাফুফে অসন্তুষ্ট হয়ে তাকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক বিরতি দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status