ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
২০০ কোটি রুপি পাচার
ইডি'র জেরায় জ্যাকুলিন ফার্নান্দেজ
নতুন সময় বিনোদন
প্রকাশ: Thursday, 21 October, 2021, 3:00 PM

ইডি'র জেরায় জ্যাকুলিন ফার্নান্দেজ

ইডি'র জেরায় জ্যাকুলিন ফার্নান্দেজ

ভারতের আর্থিক খাতের সংঘটিত অপরাধ ও দুর্নীতি দমন ও অর্থ পাচার প্রতিরোধবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র নামনে হাজির হয়েছেন চলচ্চিত্র তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটিরও অধিক অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তাঁকে এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে। কমপক্ষে তিনবার তলব করার পর বিকাল সাড়ে ৩টার দিকে জ্যাকুলিন এই জেরায় হাজির হন।


৩৬ বছর বয়সী অভিনয়শিল্পী আগস্ট মাসে একবার ইডি'র সামনে হাজির হয়েছিলেন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সংস্থাটি মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর ও তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পলকে তাঁর মুখোমুখি করতে চায় এবং আবারও তাঁর বিবৃতি রেকর্ড করতে চায়।


অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি গত সপ্তাহে এ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে তাঁর বক্তব্য রেকর্ড করান। নোরা ফাতেহির প্রতিনিধি বলেন, তিনি মামলার শিকার হয়েছেন এবং একজন সাক্ষী হয়ে তিনি তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা ও সাহায্য করছেন।


সুকেশ চন্দ্রশেখর এবং লীনা পলকে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। তাঁরা স্থানীয় একটি কারাগারে বন্দি ছিলেন। তাঁদের বিরুদ্ধে কিছু লোকের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। এর পর দিল্লি পুলিশ তাঁদের হেফাজতে নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status