ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সানি লিওন স্ট্যান্ড আপ কমেডিতে
নতুন সময় বিনোদন
প্রকাশ: Thursday, 21 October, 2021, 2:27 PM

সানি লিওন স্ট্যান্ড আপ কমেডিতে

সানি লিওন স্ট্যান্ড আপ কমেডিতে

‘ওয়ান মাইক স্ট্যান্ড' সেজন ২ এর ট্রেলারে সানি লিওনবলিউড তারকা সানি লিওনকে দেখা যাবে স্ট্যান্ড আপ কমেডিতে। নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’ এর সেজন-২ এর ট্রেলারে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।


বহুল আলোচিত অনুষ্ঠানের ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় এই ট্রেলার। ট্রেলারের শেষ অংশে সানির ১৮ সেকেন্ডের উপস্থাপনায় দেখা যাচ্ছে তিনি পুরোদস্তুর প্রস্তুত। আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।


ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’


সানির এ উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিদের দেখানো হয়েছে যারা অট্টহাসিতে ফেটে পরছেন। ‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর এবং বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।


এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি স্ট্যান্ড আপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।


এই সেজনে সানি লিওনের সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার এবং ফায়ে ডিসুজা সহ অন্যান্য তারকা ব্যক্তিত্বেরও দেখা মিলবে। 'ওয়ান মাইক স্ট্যান্ড' একটি মজার এবং প্রশংসিত অ্যামাজন অরিজিনাল সিরিজটি এই সেজনেও প্রশংসার দাবী রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status