|
সত্যের জয় হবে এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে : মেয়র জাহাঙ্গীর
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর
|
![]() সত্যের জয় হবে এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে : মেয়র জাহাঙ্গীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজবুর রহমানের কনিষ্ঠ রাজপুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক। বক্তব্য রাখেন, নাসির উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, মাছরাঙা টিভির গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, সাংবাদিক রেজাউল বারী বাবুল, প্রতাপ কুমার গোপ প্রমুখ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
