ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 4:05 PM

দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত

দৌলতপুরে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আত্নবিশ্বাস’ পতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে  শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, প্রেসক্লাব, সরকারি পিএস হাইস্কুল, গালস্ হাইস্কুল, ইসলামী ফাউন্ডেশনসহ  সরকারি বেসরকারি ও সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।


১ম বারের মত ‘ক’ শ্রেনীর জাতীয় দিবস হিসেবে দেশ ব্যাপী যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। সকাল ৯টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল দিবসে বক্তব্য রাখেন এবং কনফারেন্সেে  সকল কর্মকর্তারা অংশ গ্রহন করেন । দিবস উপলক্ষে দৌলতপুর  উপজেলা মিলনায়তনে উপজেলা  প্রশাসন সেমিনার ও পুরুস্কার বিতরনের আয়োজন করেন।


উপজেলা নিবার্হী অফিসার মো:ইমরুল হাসানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রবিন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তদন্ত মো:আব্দুর রউফ, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, যুবলীগ আহবায়ক হুমায়ন কবির শাওন, ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন ।


এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডিপুটি কমন্ডার মো:নুরুল ইসলাম,  চকমিরপুর  ইউপি চেয়ারম্যান মো:শফিকুল ইসলাম শফিক, উপজেলা  কৃষি কর্মকর্তা  নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা রুবি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মুরসালিন বেগম, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন আহমেদ, আইসিটি কর্মকর্তা রনজিৎ কুমার, তথ‍্য অফিসার ফারজানা প্রমুখ।


এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকতাসহ  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীতে শেখ রাসেল জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলসহ ওই পরিবারের সদস্যদের হত্যা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status