|
নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() নেত্রকোনায় বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু পারিবারিক সূত্রে জানা যায়, অন্তর প্রতি দিনের মতো নিজ বসতঘরের সামনের লাইন থেকে তার অটোচার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়। তবে নিহতের নানা বাবুল মিয়ার দাবি, আমার নাতি অন্তরকে পাশের বাড়ির আন্নর আলী, মস্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী ধাক্কা দিয়ে অটোতে ফেলে দেয়। এ সময় চার্জের তার ছিঁড়ে গিয়ে অন্তর বিদ্যুৎস্পর্শে হয়ে মারা যায়। এ সময় বাকি ৮-১০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। এ ব্যাপারে আন্নর আলীর মোবাইল ফোনে বারবার ফোন করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
