ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 October, 2021, 10:31 AM

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্তের খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে।

সোমবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলো, সিডিখান ইউনিয়নে মাথাভাঙ্গা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

স্থানীয়রা জানায়, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্নান মোল্লার একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ওই ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই পাঠানো হয় বরিশাল মেডিকেলে।

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরি করা হচ্ছিল এই হাতবোমা। তবে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status