ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
শাহরুখ-পুত্রকে বাগে পেতে ছদ্মবেশ নেওয়া কে এই সমীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 October, 2021, 6:10 PM

শাহরুখ-পুত্রকে বাগে পেতে ছদ্মবেশ নেওয়া কে এই সমীর

শাহরুখ-পুত্রকে বাগে পেতে ছদ্মবেশ নেওয়া কে এই সমীর

মাদককাণ্ডে নাম জড়ালো বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। একটি বিলাসবহুল ক্রুজে নাইট পার্টি চলাকালীন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিযান চানিয়ে তাকে আটক করে। এরই মধ্যে এনসিবির জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন আরিয়ান, পরে তাকে মাদককাণ্ডে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি নাম বারবার আলোচনায় আসছে। তিনি মূলত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখ-পুত্রকে বাগে পেতে তিনি যাত্রীর ছদ্মবেশ নিয়ে ওই প্রমোদতরীতে (ক্রুজে) উঠেছিলেন। এরই মধ্যে বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম সমীর।
এই আতঙ্কের কারণ কী? তার উত্তর পেতে খানিকটা পিছনে ফিরে যেতে হবে। অভিনেতা সুশান্ত সিংহ রাজপূতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে শুল্ক না দেওয়ায় বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া, সবখানেই আলোচনার ‘নায়ক’ সমীর।

জানা গেছে, গত দু’বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে ও তার টিম। এছাড়া শুল্ক দফতরে কাজ করার সময় একাধিক তারকার বিদেশ থেকে আনা পণ্য বিমানবন্দরে আটকে দিয়েছিলেন সমীর।

এই সমীর অন্তত দু’হাজার তারকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করেছিলেন। ২০১৩ সালে মুম্বাই বিমানবন্দরে সমীরের হাতে বিদেশি মুদ্রা-সহ ধরা পড়েন গায়ক মিকা সিংহ। এছাড়া অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল ভার্মাদের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলাতেও অভিযান চালান সমীর।

পেশাগত জীবনে ঠিক যতটা কঠোর, ব্যক্তিজীবনে ততটাই নরম সমীর। ব্যক্তি জীবনেও রয়েছে বলিউড যোগ। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত গঙ্গাজল ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status