ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
যশোরে ই-পাসপোর্ট ছাপা শুরু হয়েছে
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 3 October, 2021, 5:24 PM
সর্বশেষ আপডেট: Sunday, 3 October, 2021, 5:29 PM

যশোরে ই-পাসপোর্ট ছাপা শুরু হয়েছে

যশোরে ই-পাসপোর্ট ছাপা শুরু হয়েছে

যশোরবাসীর পাসপোর্ট নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজ রোববার থেকেই ই-পাসপোর্ট ছাপা শুরু হয়েছে যশোরে। যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় এ কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী।


খুলনা বিভাগের দশ জেলার পাসপোর্ট এখন থেকে যশোর অফিসেই ছাপা হবে। এ সংক্রান্ত নথিপত্র আর ঢাকায় পাঠাতে হবে না। এরই মাধ্যমে যশোর উন্নয়নের মহাসড়কে আরো এক ধাপ এগিয়ে গেলো। উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, চার হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে দশ বছর মেয়াদি বিভাগীয় এ প্রকল্প জনগুরুত্ব বিবেচনায় যশোরে স্থাপন করা হয়েছে। যেহেতু এখানে আইটি পার্কে ডাটা সেন্টার রয়েছে, সেহেতু ডিজাস্টারে এটি ব্যাকাপ হিসেবে কাজ করবে ও তথ্য আদান প্রদানে সহজ হবে।


তিনি বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার বাইরে এটিই প্রথম প্রকল্প, যা যশোরে স্থাপন করা হয়েছে। এ প্রকল্প থেকে খুলনা বিভাগের দশ জেলার মানুষ উপকৃত হবে। তাদের পাসপোর্ট সংক্রান্ত সকল জটিলতার অবসান ঘটলো। এ অঞ্চলের মানুষ দ্রুততম সময়ে তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও  পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান। বক্তব্য রাখেন প্রকল্পের টেকনিক্যাল প্রজেক্ট ডিরেক্টর পীর আলেকজান্ডার কোমারেক,। স্বাগত বক্তব্য দেন উপ প্রকল্প পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল সৈয়দ নাজমুর রহমান।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী নতুন মেশিনে ছাপা পাঁচটি নতুন ই পাসপোর্ট পাঁচজনের হাতে তুলে দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status