|
না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা বাবু বিজয় কুমার
এম সহিদুল ইসলাম, কালীগঞ্জ(লালমনিরহাট)
|
![]() না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা বাবু বিজয় কুমার মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই ছেলের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় (অজয়) ও রংপুর পুলিশের কোর্ট পরিদর্শক দেবাশীষ রায় (আশ্বিস)। রোববার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাস্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্মাশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। শেষকৃত্যানুষ্ঠানুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি উপস্থিত থেকে প্রয়াত নেতার কফিনে ফুলেল সংবর্ধনা জানান। নিহতের ছেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় অজয় জানান, বেশ কয়েকমাস ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রবীন রাজনৈতিক বীরমুক্তিযোদ্ধা বাবু বিজয় কুমার রায়। কর্ম জীবনে বাবু বিজয় কুমার শিক্ষকতা পেশা বেচে নিয়ে নীলফামারীর জলঢাকা ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দীর্ঘদিন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ হিসাবে দায়িত্ব পালন করেছেন সদ্য প্রায়ত নেতা বাবু বিজয় কুমার রায়।
এর পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। পরিচ্ছন্ন এবং জনপ্রিয় নেতা হিসেবে দলের নেতাকর্মীদের মাঝে সর্বাধিক শ্রদ্ধেয় ছিলেন। যার হাতে সুদৃঢ় হয়েছিল কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি শোক প্রকাশ করে বলেন ‘আমার রাজনৈতিক জীবনের একজন দিকনির্দ্দেশক অভিভাবককে হারালাম।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান,কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী পল্লীজননী সাজেদা জামান প্রয়াত নেতার আত্নার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রয়াত অধ্যাপক বিজয় কুমার রায়ের শেষ কৃত্যানুষ্ঠানে জেলার অসংখ্য গুণগ্রাহী নেতা-কর্মীর অংশ গ্রহন করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
